Monday, June 6, 2016

keno re ei dwurtuku....

কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় ?
              জয় অজানার জয়।
এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয় !
              জয় অজানার জয় ॥
জানাশোনার বাসা বেঁধে   কাটল তো দিন হেসে কেঁদে,
     এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয় ।
              জয় অজানার জয় ॥
          মরণকে তুই পর করেছিস ভাই,
              জীবন যে তোর তুচ্ছ হল তাই ।
দু দিন দিয়ে ঘেরা ঘরে        তাইতে যদি এতই ধরে,
          চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময় ?
              জয় অজানার জয় ॥


No comments:

Post a Comment